তেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ ভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী পরিবহন সংস্থা। যাত্রী প্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকার স্থলে ৩৫ টাকা নির্ধারণ করার অনুরোধও করা হয়েছে।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা (যাপ)। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চগুলো সম্পূর্ণ ডিজেল দ্বারা পরিচালিত হয়। এরই মধ্যে সরকার জ্বালানি তেলের মূল্য ১০০ টাকার স্থলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি ১১৫ টাকা নির্ধারণ করেন। ইতিমধ্যে লঞ্চে ব্যবহৃত প্লেট, এঙ্গেল, প্রফেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস, রং ও স্পেয়ার পার্সসহ লঞ্চের পরিচালন ব্যয় ৫০% বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া বর্তমানে সারাদেশে সড়ক পথের ব্যাপক উন্নয়ন ফলে যাত্রীরা সড়ক পথেই বেশি যাতায়াত করে থাকে। ফলে যাত্রী স্বল্পতার কারণে লঞ্চের ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী না পাওয়ায় লঞ্চ মালিকগণ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এমন পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের (ডিজেল) মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করায় লঞ্চের বর্তমান যাত্রীভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ২.৭৭ টাকার স্থলে ১ টাকা বৃদ্ধি করে ৩.৭৭ টাকা (৩৬%) এবং ১০০ কিলোমিটারের উর্দ্ধে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য বর্তমান ২.৩৮ টাকার স্থলে ১ টাকা বৃদ্ধি করে ৩.৩৮ টাকা (৪২%) এবং যাত্রী প্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকার স্থলে ৩৫ টাকা নির্ধারণ করার অনুরোধ করা হচ্ছে।

 

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বড় ধরনের চাপে পড়েছে টেক্সটাইল শিল্প। গত দেড় মাসে স্পিনিং, নিটিং, ডায়িং কারখানায় উৎপাদন সক্ষমতা নেমেছে ৩ ভাগের এক ভাগে। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে মেশিন চলছে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর