ডিম-মুরগির মতো সবজির দামও চড়া

বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকার কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। ডিম, মুরগির পাশাপাশি বেশির ভাগ সবজির দামও এখন চড়া।

আপডেট : ০১ মে ২০২৬, ১২:২৩ পিএম

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে বেশির ভাগ সবজির দাম। চড়া ডিম ও মুরগির দামও। তবে দাম বৃদ্ধির পর বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। 

শুক্রবার ছুটির দিন হলেও সকালে বৃষ্টির কারণে রাজধানীর বাজারে ক্রেতা উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে বাজারে।  

বৃষ্টিতে ক্রেতা কম হলে দাম কিন্তু কমেনি বরং বেড়েছে। বিশেষ করে সবজির দাম বেশ চড়া। বেগুন, করলা, বরবটি, কাকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। যা গত কয়েকদিনের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেশি। 

বাড়তি দামের জন্য বিক্রেতারা আবহাওয়াকে দায়ী করলেও তা মানতে নারাজ ক্রেতারা। চড়া দামের জন্য দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দুষছেন তারা।  

এদিকে বিপনন কোম্পানিগুলো দাম বৃদ্ধির পরই বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৯৯ টাকায় আর ৫ লিটারের বোতল ৯৭৫ টাকা।  

সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। ডিম বিক্রি হচ্ছে ১৩০ থাকে ১৩৫ টাকা ডজনে। ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ আর সোনালির দাম কেজি ৩৬০ টাকা। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর