হাওর অঞ্চলে রোববার থেকে ধান-চাল কিনবে সরকার

হাওরাঞ্চলের ছয় জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় রোববার থেকেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার। ধান, সিদ্ধ চাল, আতপ চাল ও গম নির্ধারিত মূল্যে কিনবে সরকার।

আপডেট : ০২ মে ২০২৬, ০৯:৩৫ এএম

হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে বোরো ধানের পাশাপাশি চাল সংগ্রহ করার সময় ১২ দিন এগিয়ে এনেছে সরকার। আগামী রোববার থেকেই ধান-চাল কেনা শুরু হচ্ছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শুক্রবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে ধান ও ১৫ মে থেকে চাল সংগ্রহের জন্য সরকার দিন-তারিখ ধার্য করলেও কৃষকদের কথা চিন্তা করে রোববার থেকেই ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার। এই ছয় জেলা হল– নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, অর্থাৎ ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংগ্রহ অভিযান চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। 


 

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
সেচ কাজে সোলার পাওয়ার ব্যবহার করলে বছরে খরচ কমে গড়ে ৮৫ শতাংশ। বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে কিছুটা কম গড়ে ৭০ শতাংশ আর বসতবাড়িতে ব্যবহারে গড়ে খরচ কমে ৪৫ শতাংশ। সোলার প্যানেলের বিশেষ প্রকল্প...
প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার সবজি ও মশলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণের সময়। গবেষকরা বলছেন, উৎপাদন থেকে বাজারজাত বিভিন্ন ধাপে আলু, টমেটোসহ ১০ ধরনের সবজি বেশি নষ্ট হচ্ছে। গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর