টাকা ফেরত পেতে গভর্নরের হস্তক্ষেপ চান ভুক্তভোগী আমানতকারীরা

৬টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ চেয়েছেন আমানতকারীরা। দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:৪১ পিএম

জুলাইয়ের মধ্যে অর্থ ফেরত ফেরত দেয়ার দাবি জানিয়েছেন ৬টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগী গ্রাহকেরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে তারা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দিতে হবে। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেন আমানতকারীরা।

চলতি বছরের শুরুতে অনিয়ম আর লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ৬টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো এফএএস ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

এসব প্রতিষ্ঠানে আটকে থাকা আমানত দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদন জানান ভুক্তভোগী আমানতকারীরা। মানববন্ধনে তারা জানান, ১২ হাজারের বেশি আমানতকারী অর্থ ফেরত না পেয়ে চরম আর্থিক অনিশ্চয়তা ও মানসিক চাপে আছেন। এসব প্রতিষ্ঠানে অর্থ আটকে থাকায় অনেক আমানতকারী চিকিৎসাসহ জরুরি ব্যয় মেটাতে পারছেন না। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৬টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে সরকারের কাছে ৫ হাজার ৬০০ কোটি টাকা চাওয়া হয়েছে। সরকার থেকে টাকা পাওয়া গেলেই অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হবে।   

ব্যাংক বহির্ভূত ৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে আসা আমানতকারীরা। 

 

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর