বাজেটে করের আওতা বাড়ছে: অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে নতুন অনেক কিছু করের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সভা শেষে তিনি এ কথা বলেন।

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:৪৬ পিএম

আসন্ন বাজেটে নতুন অনেক কিছু করের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সভা শেষে তিনি এ কথা বলেন।

বড় বাজেট ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে উচ্চাভিলাষ না থাকলে সামনে এগিয়ে যাওয়া যাবে না, প্রকল্প বাস্তবায়েনের সক্ষমতা আছে এ সরকারের। রাজস্ব বাড়াতে এনবিআরের সহযোগিতা নেওয়া হবে, নতুন অনেক কিছু করের আওতায় আনা হয়েছে।’ 

অর্থমন্ত্রী আরও বলেন, ‘৫ বছরের উন্নয়নের রোডম্যাপের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। নতুন বছরের এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। দেশ-বিদেশের অর্থায়নে নেওয়া হয়েছে ৩ শ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প।’

বিগত সরকারের ১৩ শ প্রকল্প পর্যালোচনা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি লুটপাট করতে অনেক প্রকল্প নিয়েছিল বিগত সরকার, তাই সব প্রকল্প নতুন করে রিভিউ করা হচ্ছে। সেখান থেকে অনেক প্রকল্প বাদ যেতে পারে।’

 

 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংস্কার পরিকল্পনার মৌলিক বিষয়ে বড় ধরনের মতপার্থক্য নেই। কিছু ক্ষেত্রে...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর