এনবিআরকে দুই ভাগ করার বিল উঠছে চলতি সংসদ অধিবেশনে: অর্থমন্ত্রী

এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের বিল উঠছে চলতি সংসদ অধিবেশনেই। বুধবার এনবিআরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের বিল উঠছে চলতি সংসদ অধিবেশনেই। বুধবার এনবিআরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। এসময় মন্ত্রী আশা করেন, আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তবে বিষয়টিকে শুধু ঋণ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এনবিআরের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএমএফের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগীর মাধ্যমে অর্থ সংগ্রহসহ সমন্বিত পরিকল্পনা আছে সরকারের।

এদিকে, রাজস্ব প্রশাসনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের উদ্যোগ বাস্তবায়নে চলতি সংসদ অধিবেশনেই বিল উত্থাপনের প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী ।

অন্যদিকে, অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রত্যাশিত অগ্রগতি না থাকলেও লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী। তাঁর মতে, প্রথম প্রান্তিকের চিত্র দিয়ে পুরো অর্থবছরের রাজস্ব পরিস্থিতি বিচার করা ঠিক হবে না। মন্ত্রী জানান, রাজস্ব আদায়ে গতি ফেরানো, এনবিআরের কাঠামোগত সংস্কার এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন নিশ্চিত করা, এই তিন বিষয়কে সামনে রেখে এগোচ্ছে সরকার। 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সেজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রুহুল কবির রিজভীর সঙ্গে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়কের নেতৃত্বে নবগঠিত কমিটির সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা...
রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। আজ বুধবার বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর...
মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের কথা বিবেচনা করছে সরকার। আজ বুধবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর