বিএনপি সরকারের ১০০ দিন: অর্থনীতিতে নতুন কী এল, চ্যালেঞ্জ কী কী?

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৪ পিএম

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম ১০০ দিন পার করলো বিএনপি সরকার। অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় কঠিন সময় পার করছে তারা। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো স্কিম ব্যাপক সাড়া ফেলেছে। তবে উচ্চ মূল্যস্ফীতি মানুষকে স্বস্তি দিতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সাথে সরকারের ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে।

দেড় দশকের শাসনব্যবস্থার জঞ্জাল সরিয়ে জনকল্যাণমুখী দেশ গড়া ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিনে।

প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারের প্রথম ১০০ দিনে চমক হিসেবে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ স্বস্তি দিয়েছে।

দায়িত্ব নেয়ার পর সরকারকে বাড়তি চাপে ফেলে ইরান-যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জ্বালানি সরবরাহ বন্ধের কারণে তৈরি হয় সংকট।

সরকারের প্রতি প্রবাসীদের আস্থার প্রতিফলন দেখা গেছে রেমিট্যান্সে। মে মাসের প্রথম ১৯ দিনে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার।  

তবে বড় অস্বস্তি দিচ্ছে মূল্যস্ফীতি। মার্চে ৮.৭১ শতাংশ থাকলেও, এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে। ফলে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ লাখ ৪ হাজার কোটি টাকার ঘাটতি রাজস্ব আদায়ে। ৯ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬ ভাগ। এর মধ্যেও সরকার ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে।

দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংস্কার পরিকল্পনার মৌলিক বিষয়ে বড় ধরনের মতপার্থক্য নেই। কিছু ক্ষেত্রে...
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করছে বাংলাদেশ। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি সইয়ের কথা রয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। তবে ভোক্তা সংগঠন ক্যাবের শঙ্কা, এসময় নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফাও করতে পারে। অর্থনীতিবিদরাও বলছেন, মূল্যস্ফীতি...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর