সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু  

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

চার মাস বন্ধ থাকার পর পর আজ রোববার থেকে আবারও চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। দুপুর ১২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৬৮ যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। 

এ সময় বিমানবন্দরে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির। 

মন্ত্রীরা বলেন,  এর মাধ্যমে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। ফ্লাইটটি আবারও চালুর খবরে আনন্দিত প্রবাসীরা। 

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা বলেন, আমাদের প্রবাসী ভাই–বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল ম্যানচেস্টার থেকে সিলেটে সরাসরি ফ্লাইটটা যেন আবার চালু হয়। মহান আল্লাহর অশেষ রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইট এখানে এসে পৌঁছেছে।  

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরও দাম বাড়তি। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী থাকায় ক্ষোভ...
মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লারই সচল হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট সমাধান হয়নি।
গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্যাসের সংকট কাটাতে প্রয়োজনীয়...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর