৮২ বিমা কোম্পানির কাছে ৭ হাজার কোটি টাকা পাবে গ্রাহক: আইডিআরএ

শের ৮২টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। ব্যর্থ কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ ও খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

বিমা খাতে ব্যর্থ কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দাবি পরিশোধের পথে হাঁটছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা-আইডিআরএ। সেই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আইন সংশোধনে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিআরএ’র মিলনায়তনে মতবিনিময় সভায় সংস্থাটির চেয়রম্যান মীর নাদিয়া নিভিন এ কথা জানান।

নাদিয়া নিভিন জানান, দেশে ৮২টি বিমা কোম্পানিতে লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স মিলিয়ে গ্রাহক প্রায় ৮৮ লাখ। এখন পর্যন্ত ৭ হাজার কোটি টাকার বিমা দাবি বকেয়া। এর মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকাই আটকে আছে মাত্র ৭ কোম্পানির কাছে। প্রাথমিকভাবে এই কোম্পানিগুলো লক্ষ্য করে কাজ শুরু করবে আইডিআরএ। এই খাতে বড় ধরনের সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা জরুরি। 

নাদিয়া নিভিন আরও জানান, গ্রাহকের দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ব্যর্থ কোম্পানির জমি, ট্রেজারি বন্ড ও অন্যান্য সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধের আশ্বাসও দেন তিনি। 

নতুন তদারকি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইডিআরএ চেয়রম্যান বলেন, এতে নিয়মিত ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে বিমা কোম্পানির ঝুঁকি মূল্যায়ন করা হবে। এর ফলে গ্রাহকের আস্থাও ফিরে আসবে। 

কমিশন বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি গ্রাহক সেবায় ইউনিক পলিসি হোল্ডার আইডি চালুর বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে আইডিআরএ। তবে বহুস্তরীয় সমস্যা ও জনবল সংকটে সব বিষয়ে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি।

মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
দীর্ঘ অপেক্ষার পর টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। গত কয়েকদিনের আবেদনের পর সোমবার থেকে টাকা তুলতে পারায় স্বস্তিতে গ্রাহকেরা। প্রথম দিন যারা টাকা তুলতে এসছেন, তাদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর