ভারত থেকে বেনাপোল দিয়ে এল কাঁচা মরিচ

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

গতকাল সোমবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচের চালান দেশে প্রবেশ করেছে। এ খবরে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাজারে দাম কমেছে অর্ধেক। ১৮০ টাকা থেকে দুইশত টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি মরিচ।

এদিকে বাজারে দাম কমায় খুশি ভোক্তারা।

তবে ব্যবসায়ীরা জানান, বৃষ্টিসহ সরবরাহ কমার কারণে বেনাপোল নাভারন শার্শাসহ বিভিন্ন সবজির বাজারে মরিচের দাম ছিল বেশি। ভারতীয় মরিচ আসায় দাম কমছে।

বেনাপোল-যশোর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার সরকার তড়িৎ মরিচ আমদানিতে অনুমতি দিয়েছে। এর ফলে শুরু হয়েছে আমদানি। কমছে দাম উপকৃত হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিকেজি মরিচের আমদানি মূল্য পড়েছে ১৩৫ টাকা। এতে বাজারে স্বস্তি ফিরছে। আমদানি আরো বাড়লে দাম আরো নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, সোমবার রাতে মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পরই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে খালাস করা হয়েছে।

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের আমদানির অনুমতি দেওয়ার পর দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
রাজধানীর বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার ঘরে, বেড়েছে সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় অন্য দিনের চেয়ে বেশি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ...
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
টালিউডে নতুন রসায়ন তৈরি হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এ। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাধর্মী ছবিতে...
দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর