এক বছরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৪৩.২৪ শতাংশ

এক বছরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা।

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

এক বছরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা।

২০২৫ সালের জুনে ক্রেডিট কার্ডে লেনদেন ছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে প্রায় ১ হাজার ৩৪৭ কোটি টাকা। 

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এসব লেনদেনের ৯১ দশমিক ১১ শতাংশই ব্যবহার হয়েছে কেনাকাটায়। এছাড়া নগদ টাকা উত্তোলনে ৭ দশমিক ১১ ও অর্থ স্থানান্তরে ব্যবহার হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ক্রেডিট কার্ড থেকে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় টাকা লেনদেন ই-কমার্সের কেনাকাটা হিসেবে শ্রেণীভুক্ত হয়। এতে লেনদেনের বড় একটি অংশ আসলে কেনাকাটায় ব্যবহৃত হয় কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। তাছাড়া ডিজিটাল অবকাঠামোর পাশাপাশি অর্থনৈতিক দুরাবস্থা ও মূল্যস্ফীতি ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। 

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর