গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধ করতে চায় বিকেএমইএ

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জুলাই ও আগস্টের গ্যাস এবং বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জুলাই ও আগস্টের গ্যাস এবং বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। এ জন্য মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। 

চিঠিতে বলা হয়, জুলাই ও আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুতের মারাত্মক সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন চালু রাখতে কারখানার মালিকদের ডিজেল, এলপিজি ও অন্যান্য বিকল্প জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। এসব জ্বালানি কেনার অতিরিক্ত ব্যয়ের ফলে প্রতিষ্ঠানগুলো বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় জুলাই-আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে বলে জানায় বিকেএমইএ।

চিঠিতে আরও বলা হয়, রপ্তানি কার্যক্রম সচল রাখা, বৈদেশিক মুদ্রা অর্জনের ধারা অব্যাহত রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষার স্বার্থে জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে সমান কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া প্রয়োজন। 

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর