সবজিতে কিছুটা স্বস্তি, বেড়েছে মুরগির দাম 

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা বেশি দাম দিয়ে। 

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা বেশি দাম দিয়ে। 

মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এমন চড়া মূল্যের কারণে সবচেয়ে বেশি ক্ষুব্ধ সীমিত আয়ের মানুষ। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বেড়েছে। বাজারভেদে সামান্য তারতম্য থাকলেও, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ কিংবা ১০০ টাকায়। লাউ ৭০ টাকা, চালকুমড়ার দাম ৬০ টাকা ও পটলের কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে করলার দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাকরোল, ঝিঙা, ধুন্দলের দাম। বাজারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর পেঁপের দাম রয়েছে আগের মতোই, প্রতি কেজি মিলছে ৪০ টাকায়।

তেল ও চিনির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। প্যাকেটজাত চিনিরও গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। 

   

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর