কাল থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না। 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না। 

এ মাসের শুরু থেকেই আমানত ফেরতের খবরে সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় বাড়ে। প্রথম কয়েক দিনে নগদ অর্থ উত্তোলনের আবেদন জমা দিতে গ্রাহকদের চাপ থাকলেও, এখন ব্যাংকের শাখাগুলোতে তেমন চাপ নেই। টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন গ্রাহকেরা।

ব্যাংকে অনেকেই আবেদন করেছেন মূল অর্থ একেবারে তুলে নিতে। ব্যাংকের প্রতি কিছুটা আস্থা ফেরায় কেউ শুধু মুনাফা তুলছেন। ব্যাংকাররা বলছেন, আমানতের অর্থ ফেরত দিতে তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানান, প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা প্রথম ধাপে টাকা উত্তোলন করতে পারবেন। আর বাকিদের পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া হবে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকটির সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। টাকা উত্তোলনকে কেন্দ্র করে শাখাগুলোতে কেউ যাতে বিশৃঙ্খলা না করে, সে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৮৪ লাখ গ্রাহকের সম্মিলিত ইসলামী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৯২ হাজার কোটি টাকা।

 

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
অর্থপাচার ঠেকাতে উচ্চঝুঁকির বাণিজ্যিক লেনদেনে বাড়তি নজরদারি করা হবে। এজন্য চালু করা হবে কমন প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে ট্রেড-বেজড মানি লন্ডারিং বিষয়ে অনুষ্ঠিত এক সভায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর