সবজি-ডিমের দাম বেড়েছে, তেলের বাজারও অস্থির

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 

গত সপ্তাহের তুলনায় বাজারে বেড়েছে বেগুনের দাম। বাজারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঢেঁড়স ও পটল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, আর করলা ও কাকরোলের কেজিপ্রতি দাম ৮০ টাকা। কাঁচামরিচের কেজি ১২০ টাকা। চালকুমড়া ও লাউ মিলছে ৪০ টাকায়। 

এদিকে সরবরাহ সংকটে সয়াবিন তেলের বাজারেও স্বস্তি নেই। বোতলজাত তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা, বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি মুরগি দাম ৩২০ টাকা কেজি। 

মাছের বাজারেও নেই স্বস্তি। ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া। প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ টাকা। সার্বিকভাবে ভোক্তাদের জন্য সুখবর নেই রাজধানীর বাজারে।

৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর