বাংলা কিউআরের ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। রোববার থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

নতুন এ সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। মাছ নিয়ে জেলেরা ঘাটে পৌঁছানোর পর ভোর থেকে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমজমাট মাছ-ঘাট। তবে প্রত্যাশার তুলনায় জালে মাছ ওঠার পরিমান কম, বলছেন...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
দেশের বাজারে বাড়ল সোনার দাম। টানা চার দফা কমার পর আজ বুধবার ভরিতে সর্বোচ্চ দাম ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। 
সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন...
এ বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল নাসর কোচ পোস্তেকোগলু জানিয়েছেন, শুধু রোনালদো নন, কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও অচল হয়ে উঠছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর