এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। গতকাল রোববার এই দাম বৃদ্ধি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। গতকাল রোববার এই দাম বৃদ্ধি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

এদিকে দাম বাড়ানোর পর গতকাল মধ্যরাত থেকেই ভোক্তা পর্যায়ে প্রতিলিটার অকটেন ১৬৫ টাকা, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাজারে মূল্যস্ফীতি আরেক দফা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। তবে, বিপিসি বলছে, ভর্তুকি কমাতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে অস্থির হয় জ্বালানি তেলের বিশ্ববাজার। একপর্যায়ে হরমুজ প্রণালী অবরোধ করলে সমুদ্রপথে বিশ্বের ২০ শতাংশ এবং এশিয়ার জ্বালানির সিংহভাগ পরিবহনে সংকট তৈরি হয়। 

সে সময় দেশের বাজারে দাম অপরিবর্তিত থাকলেও কালোবাজারি, অবৈধ মজুত দেখা যায় সারা দেশে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি কিনতে ভোগান্তিতে পড়ে লাখো গ্রাহক। এপ্রিলের মাঝামাঝি সরকার তেলের দাম বাড়ায়। 

দেশের বাজারে ডিজেল, কেরোসিনের দাম ৫ মাস অপরিবর্তিত ছিল। জুনে পেট্রল অকটেনের লিটারে ৫ টাকা বাড়ানো হয়। তবে সম্প্রতি ইয়েমেনের হুতিরা বাব আল মান্দেব প্রণালীতে নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়ে। অপরিশোধিত তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়ায়।

রোববার রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। প্রতি লিটারে ২০ টাকা বেড়ে অকটেন ১৬৫, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে তেলের দাম বৃদ্ধির খবরে শেষ সময়ে ভিড় দেখা যায় পাম্পগুলোতে।

বিপিসি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়ায় প্রতিদিন দেড়শ কোটি টাকা ভর্তুকি গুণতে হচ্ছিল। এর বোঝা কমাতেই সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন, উৎপাদনসহ সব পর্যায়ে ভোক্তার খরচ বাড়বে। এতে বাজারে মূল্যস্ফীতি আরেক দফা বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬জন।
ইরানে নতুন কোরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এতে বলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর