তেলের দাম বৃদ্ধির সুযোগে অতিরিক্ত বাস ভাড়ার অভিযোগ 

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, বিআরটিএ’র নতুন ভাড়া নির্ধারণ নিয়ে নাখোশ যাত্রীরা। নির্ধারিত হার না মেনে অনেক বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারির কারণে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, বিআরটিএ’র নতুন ভাড়া নির্ধারণ নিয়ে নাখোশ যাত্রীরা। নির্ধারিত হার না মেনে অনেক বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারির কারণে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ভাড়া বাড়ানোর পরিমাণ অযৌক্তিক, বলছেন অনেক যাত্রী। এছাড়া দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেওয়ার খবর পাওয়া গেছে। আর লোকাল বাসগুলো নির্ধারিত ভাড়ার তালিকা মানছে না। 

২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ে প্রতি লিটারে ২০ টাকা। বিআরটিএ দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা ও রাজধানীতে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তবে নির্ধারিত হার না মেনে অনেক দূরপাল্লার বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, বলছেন যাত্রীরা। 

বিলাসবহুল এসি বাসেও মানা হয়নি ভাড়ার হার। আন্তঃজেলা এসি বাসের ভাড়া বেড়েছে ৫০-২০০ টাকা। এদিকে রাজধানীর অনেক লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানির দাম বাড়ার সুযোগে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। 

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে সরবরাহ নিয়ে...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহন ব্যয় বেড়েছে। এতে মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয়...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া আজ বুধবার থেকেই কার্যকর।
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত, প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার, গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা না...
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি।...
ঝালকাঠিতে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে স্কুল, মসজিদ ও সাইক্লোন শেল্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীতীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ এরই মধ্যে...
লোডিং...

এলাকার খবর