প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিতেই ডিজিটাল ব্যাংক

প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তিগত ঝুঁকি এড়াতে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তিগত ঝুঁকি এড়াতে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

সহজ ও দ্রুত সেবার কারণে দিন দিন ডিজিটাল লেনদেন বাড়ছে। তাই ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করতে ২০২৩ সালে প্রথম দফায় দুটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের জন্য সম্মতিপত্র দেওয়া হয়। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাতিল হয় কড়ির অনুমোদন। 

দীর্ঘ যাচাই-বাছাই শেষে, গেল সপ্তাহে পাঁচটিকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিকাশ, বুস্ট-রবি, ডিকে, নোভা ও কড়ি ডিজিটাল ব্যাংক।

শাখা-উপশাখাবিহীন এসব ব্যাংকের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। অ্যাপ, কিউআর ও এআইনির্ভর সেবার পাশাপাশি বিদ্যমান ব্যাংক ও এমএফএস নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন হবে। শিল্প বা বৈদেশিক বাণিজ্য ঋণ দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চূড়ান্ত লাইসেন্সের জন্য পূরণ করতে হবে নানা শর্ত। ব্যাংকিংয়ের আওতার বাইরে থাকা প্রান্তিক মানুষকে ক্ষুদ্র ঋণের আওতায় আনতেই এই উদ্যোগ।   

তবে বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি থাকলে ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকি বাড়তে পারে।

ডিজিটাল ব্যাংক প্রথম ছয় মাস পরীক্ষামূলক ভাবে কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চুড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

 

দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের দাবি, তিন মাস পার হলেও, ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো পদক্ষেপ...
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর