একটি ডিমে গুনতে হচ্ছে ১৪ টাকার বেশি 

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৬:৪৪ পিএম

৬ মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৫০ টাকা। চলতি সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সে হিসেবে একটি ডিমের দাম পড়ছে ১৪ টাকারও বেশি। বাড়তি দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে না বাণিজ্য মন্ত্রনালয়। বাণিজ্যমন্ত্রী বলছেন, ডিমের দাম নিয়ন্ত্রণের কাজ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের। 

এ বছরের শুরুতে ফার্মের মুরগীর ডিমের ডজন ছিলো ১২০ টাকা। তখন একটি ডিম কিনতে খরচ হত ১০ টাকা। গত মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে দাম বাড়তে থাকে। এখন খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। আর পাইকারিতে যার দাম দেড়শ টাকা। 

বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহ কম। পাইকারিতেই আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে অন্যান্য পণ্যে পাশাপাশি ডিমের দামের ঊর্ধ্বগতি অস্বস্তিতে ফেলেছে ক্রেতাদের।

শুক্রবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণের দায় বাণিজ্য মন্ত্রণালয় নয়, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে ।

তিনি বলেন, ‘ডিমের দাম আমরা ঠিক করতে পারিনা। এটা ঠিক করে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আমাদের জানার দরকার ডিমের এ্যাকচুয়াল প্রাইজটা সব খরচ মিলিয়ে লাভ সহ কত হওয়া উচিৎ। সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ভোক্তা অধিকার সেটাকে বেইজ করে মাঠে নামতে পারে।’ 

গত বছরও আগস্ট মাসে দেশে ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়। তখন বাণিজ্যমন্ত্রী ডিম আমদানির হুঁশিয়ারি দেন। কিছুটা নামে দাম। 

ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার সারা দেশে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম থাকায় কমেছে সবজির দাম। বাজারে প্রতি হালি কাঁচাকলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।  কেজিতে...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর