ওয়ান-ক্লিক পেমেন্ট সেবা আনতে বিকাশ-বাংলালিংকের পার্টনারশিপ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে বিকাশ-এর সাথে পার্টনারশিপ করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে ওয়ান-ক্লিক পেমেন্টের সুবিধা নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বিকাশ-কে নিজেদের পছন্দের পেমেন্ট মেথড হিসেবে যুক্ত করেছে বাংলালিংক। এখন থেকে গ্রাহকরা তাদের মাইবিএল অ্যাপ থেকে মাত্র একটি ক্লিকেই বিকাশ-এর মাধ্যমে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে পেমেন্ট করতে পারবেন যা তাদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।

বাংলালিংক-এর সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী এরিক অস এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

ওয়ান-ক্লিক পেমেন্টের এই সুযোগ গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক, নিরাপদ ও ঝামেলাহীন। গ্রাহক বিকাশ-কে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান-ক্লিকে ডিজিটাল কনসেন্ট (সম্মতি) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

 

গ্রাহকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে ২০১২ সাল থেকে বাংলালিংক ও বিকাশ একসাথে কাজ করে যাচ্ছে। এই যৌথ যাত্রার সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর একটি বিকাশ অ্যাপে “আমার অফার” অপশন। এই সেবার মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারেন। আরও একটি বহুল ব্যবহৃত সেবা বিকাশ অ্যাপের ‘অটো রিচার্জ’। এর মাধ্যমে গ্রাহকের মোবাইল ব্যাল্যান্স বা ক্রেডিট কমে গেলে বিকাশ ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জ হয়ে যাবে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী এরিক অস বলেন, “অগ্রসর চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জীবনমান উন্নয়নে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার লক্ষ্যেই মাইবিএল সুপার অ্যাপে ওয়ান-ক্লিক পেমেন্টের সুবিধা নিয়ে এসেছি আমরা। সহজ এই পেমেন্ট ব্যবস্থা আমাদের বিকাশ ব্যবহারকারী গ্রাহকদের জীবন যেমন আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে তেমনি তাদের ডিজিটাল অভিজ্ঞতাও আরও উন্নত হবে।”

বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, “ক্রমশ পরিবর্তনশীল ডিজিটাল প্রযুক্তির এই যুগে গ্রাহকদের আরও সহজ, সুবিধাজনক এবং সময়-সাশ্রয়ী সেবার প্রয়োজন। তাই দুটি প্রতিষ্ঠানেরই কোটি গ্রাহকের জীবন আরও সহজ করতে ওয়ান-ক্লিক পেমেন্ট সুবিধা চালু করা হলো। এই পার্টনারশিপ আগামীতে আরও গ্রাহক-কেন্দ্রিক সেবার সুযোগ তৈরি করবে যা তাদের ডিজিটাল লাইফস্টাইলে আরও স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা নিয়ে আসবে।”

বাংলালিংক ও বিকাশ-এর এই পার্টনারশিপ শুধু পুরনো সম্পর্কই মজবুত করবে না, বরং এক নতুন অধ্যায়ের সূচনা করবে -যেখানে উভয় প্রতিষ্ঠান আরও নতুন ডিজিটাল উদ্ভাবন, আধুনিক সল্যুশনস দেয়ার মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত রেখে উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম-কে আরও সুদৃঢ় করতে ভূমিকা রেখে যাবে।

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, অ্যান্ট গ্রুপ এবং সফটব্যাংক ভিশন ফান্ড-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ। ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে বিকাশ।

বন্দরে আজ কন্টেইনার রয়েছে ৪৬ হাজার ৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক। মোট আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে ২৬৬৭ একক। এছাড়া জাহাজে তোলা হয়েছে ৩৮১৮ একক।
নজরদারি নিশ্চিত হলে ভোজ্যতেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা সরকার ভাববে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার...
জুনে প্রায় ২৬ শতাংশ বৃদ্ধির পরও, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে দশমিক ৬ শতাংশ কমেছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ১৩ শতাংশ। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রতিবেদনে...
ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদিদোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর