বিজিএমইএর দাবি 

পোশাক খাতের অস্থিরতায় দিনে ক্ষতি ৪০০ কোটি টাকা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা স্থায়ীভাবে বন্ধের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি ও রপ্তানি বাজার ধরে রাখতে দ্রুত অসন্তোষ নিরসন এবং মজুরি নিয়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় জোগানদাতা তৈরি পোশাক শিল্প। দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশই আসে এ খাত থেকে। ফলে এ শিল্পে সামান্য অস্থিরতাও প্রভাব ফেলে সামগ্রিক অর্থনীতিতে। কিন্তু মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে উৎপাদন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত ২০২৫-২৬ অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য। এর মধ্যে শুধু তৈরি পোশাক থেকেই এসেছে ৩৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যার ৭৬ শতাংশের বেশি এসেছে এ খাত থেকে। তবে চলমান অস্থিরতায় এক-তৃতীয়াংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৪০০ কোটি টাকার বেশি রপ্তানি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে শীতকালীন পোশাকের ক্রয়াদেশ ও উৎপাদনের চাপ থাকে। ফলে এই সময়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমতে পারে বাংলাদেশের। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘চলমান এই আন্দোলনের কারণে একটা সময় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, দেশের বাইরের ক্রেতারা আতঙ্ক–উদ্বেগের কারণে এখান থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারে।’ 

প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এবং অসংখ্য সহযোগী শিল্পের ভবিষ্যৎও এই শিল্পের সঙ্গে জড়িত। তাই চলমান সংকট দূর করে টেকসই সমাধানের তাগিদ বিশ্লেষকদের।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘এই আন্দোলন যত বেশি রাজনীতিকিকরণ হবে এবং রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে তত এটা জটিলতা সৃষ্টি করবে। অর্থনীতিতে ইতোমধ্যে বড় প্রভাব পড়ে গেছে। দ্রুত সমস্যা সমাধান না করলে এটার এমন প্রভাব পড়তে পারে, যেরকম প্রভাব শ্রীলংকায় পড়েছে।’

এদিকে, মজুরি বৃদ্ধি দাবিতে শ্রমিকদের অন্দোলনের প্রেক্ষিতে ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। আর মজুরি চূড়ান্ত হোক না কেন ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কার্যকর হবে বলে জানিয়েছে বোর্ড।

তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য...
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডগুলোর অবস্থানভেদে শ্রমিকদের জন্য ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা ন্যূনতম মাসিক মজুরির প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস...
জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নতুন খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার প্রসঙ্গ বাদ পড়েছে। বাদ গেছে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রাও। 
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে...
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর