সিঙ্গাপুরে ওয়ালটনের কমার্শিয়াল এসি রপ্তানি শুরু

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:২৮ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তিসম্পন্ন চিলার টাইপ কমার্শিয়াল এসি রপ্তানি করছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যদিয়ে দেশটির বাজারে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারিত হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়ালটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে ওয়ালটনের কমার্শিয়াল এসি রপ্তানি শুধু বাংলাদেশের রপ্তানি খাতের জন্যই এক বিরাট সুসংবাদ নয়; বিশ্বদরবারে হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি ও সক্ষমতা প্রকাশের ক্ষেত্রেও এক বিরাট মাইলফলক।

ওয়ালটন জানায়, সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি সই হয়। এর আওতায় সিঙ্গাপুরে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ফ্লেয়ার এমঅ্যান্ডই। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রাথমিক ধাপে ওয়ালটন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চিলার টাইপ কমার্শিয়াল এসি নিচ্ছে।

চুক্তিতে ফ্লেয়ার এমঅ্যান্ডইর ম্যানেজিং ডিরেক্টর টে ডেজহান চার্লস এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে ফ্লেয়ার এমঅ্যান্ডইর ম্যানেজিং ডিরেক্টর টে ডেজহান চার্লস বলেন, ‘বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই যৌথ পথচলা শুরুর মধ্যদিয়ে সিঙ্গাপুরের ক্রেতারা বাংলাদেশি পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে জানতে পারবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিঙ্গাপুরের বাজারে ওয়ালটন ব্র্যান্ড শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ‘ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের স্বনামধন্য এক প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে সিঙ্গাপুরের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওয়ালটনের চিলার এসি। এসব এসি তারা সিঙ্গাপুরের সুউচ্চ স্থাপনাগুলোর এয়ার কন্ডিশনিংয়ে ব্যবহার করবে। বিশেষ করে সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়ালটনের চিলার এসি স্থাপন করা হবে বলে জানিয়েছেন তারা। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। ওয়ালটন এবং ফ্লেয়ার এমঅ্যান্ডইর পথচলা অনেক দীর্ঘায়িত হবে এবং সিঙ্গাপুরের বাজারে উভয় প্রতিষ্ঠানই অত্যন্ত সফল হবে বলে আমি দৃঢ় আশাবাদী।’

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান জানান, আগে একসময় সিঙ্গাপুর থেকে এসির বেসিক কাঁচামাল আমদানি করা হতো। এখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের বাজারে এসি রফতানি করবে ওয়ালটন। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়; বাংলাদেশের জন্যও অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ প্রমুখ।

২০২৬ সালের সিঙ্গাপুরের এশিয়া ই-কমার্স অ্যাওয়ার্ডসের বিচারক প্যানেলে যোগ দিচ্ছেন ইয়েলোর জেনারেল ম্যানেজার (জিএম) ইফতেখার মালিক। ফ্যাশন, খুচরা বিক্রয়, মার্কেটিং ও ব্র্যান্ড কৌশলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা...
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর