প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা শুরু করলো এসএমই ফাউন্ডেশন এবং ইউনিডো। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

এসময় ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান বলেন, ‘দেশে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতার অভাবে প্রতিনিয়ত দূষণ বাড়ছে। সরকারের জাতীয় কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। এসব বিবেচনায় ব্যবসায়িক পরিকল্পনার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হবে ৫৪ লাখ টাকা। সহযোগিতা করছে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা-ইউনিডো এবং নরওয়ে দূতাবাস বলেও জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এই যে কার্যক্রমটি জাতিসংঘ ও ইউনিডোর সহায়তায় এবং সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সহায়তায় হাতে নেওয়া হয়েছে। এটিকে যদি টেকসই করতে হয়, এসএমই ফাউন্ডেশন একটি উপযুক্ত প্রতিষ্ঠান। কারণ আমরা যেকোনো ধরনের নতুন উদ্যোক্তাকে স্বাগত জানাই।’

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর