ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু: প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতে নতুন পদক্ষেপ

প্রকৌশল শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ঢাকায় শুরু হয়েছে ‘প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়াম। সোমবার সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে দুই (৮-৯ ডিসেম্বর) দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

প্রকৌশল শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ঢাকায় শুরু হয়েছে ‘প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়াম। সোমবার সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে দুই (৮-৯ ডিসেম্বর) দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনটি যৌথভাবে আয়োজিত হয়েছে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর মাধ্যমে। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা দেন বিএইটিই-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এস. রেজা চৌধুরীর। তিনি অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক মানের নিশ্চয়তার জন্য অ্যাক্রেডিটেশন অপরিহার্য। শিক্ষার ধারাবাহিক উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করেই আমরা বাংলাদেশে প্রকৌশল শিক্ষার মানকে আরও শক্তিশালী করতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এমন আন্তর্জাতিক অনুষ্ঠান আমাদের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সিম্পোজিয়ামে অংশ নেন আন্তর্জাতিক এবং দেশের স্বনামধন্য অতিথিরা। এতে উপস্থিত ছিলেন- ওয়াশিংটন অ্যাকর্ডের চেয়ারম্যান প্রফেসর কাই সাং লক, সিডনি অ্যাকর্ডের ডেপুটি চেয়ার ও এবিইটি-এর আন্তর্জাতিক সম্পৃক্ততা ও গভর্ন্যান্স বিভাগের পরিচালক মিজ ড্যানিয়েলা ইয়াকোনা এবং আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম।

প্রফেসর কাই সাং লক বলেন, ‘অ্যাকর্ডের পূর্ণ স্বীকৃতি পাওয়ার পর থেকে বাংলাদেশের অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত প্রকৌশল ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। তবে এই স্বীকৃতি ধরে রাখতে হলে শিক্ষার মান ধারাবাহিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বাংলাদেশি প্রকৌশলীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করতে পারবে।’

মিজ ড্যানিয়েলা ইয়াকোনা বলেন, ‘আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।’

প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘আইইবি দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম আমাদের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিএইটিই-এর চেয়ারম্যান প্রফেসর ড. তানভীর মনজুর বলেন, ‘এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষা নিশ্চিত করা। এটি সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

সিম্পোজিয়ামে থাকবে কারিগরি সেশন, আলোচনা, গবেষণা উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়, যেখানে অংশ নেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই অনুষ্ঠান বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি আরও দৃঢ় করবে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত করবে।

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর