বইমেলায় এস এম আলীর চার উপন্যাস

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

অমর একুশে বইমেলা ২০২৬-এ এম এস আলীর চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে। বিলয় পরশ, বাসি ফুলের মালা, বাসনার বাঁকে ও চেতনার নেপথ্যে নামের উপন্যাস চারটি পাওয়া যাচ্ছে স্বপ্ন প্রকাশনীর স্টলে।

লেখক জানিয়েছেন, নতুন প্রকাশিত চারটি উপন্যাসই মৌলিক। এর মধ্যে বিলয় পরশ উপন্যাসে তিনি সমাজে বয়সভিত্তিক সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণা ও দ্বিমুখী মানসিকতার বিষয়টি তুলে ধরেছেন। বাসি ফুলের মালা উপন্যাসের মূল উপজীব্য একজন নারীর জীবন সংগ্রাম।

বাসনার বাঁকে উপন্যাসটি রচিত হয়েছে নারীর বাসনা, বয়সের পার্থক্য, ক্ষমতার সম্পর্কের সঙ্গে এবং সামাজিক স্বীকৃতির মতো বিষয়কে কেন্দ্র করে। আর চেতনার নেপথ্যে উপন্যাসে মানুষের চিন্তার স্বাধীনতার সঙ্গে ব্যক্তিগত মানসিক সার্বভৌমত্বের যোগসূত্র বিশদভাবে দেখিয়েছেন।

উপন্যাস চারটির লেখক এম এস আলীর জন্ম ১৯৮০ সালের ১৪ জুন। ফরিদপুরে জন্ম নেওয়া আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। রসায়নবিদ্যা, ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, রাজনীতি, আইন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মোট বই-বিক্রির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর