৫ বছরের চুক্তিতে গুলশান ইয়ুথ ক্লাবের পাশে স্কয়ার ফুড

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য এ চুক্তি কার্যকর থাকবে।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য এ চুক্তি কার্যকর থাকবে।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান।

স্বাক্ষর অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে অঞ্জন চৌধুরীর দীর্ঘমেয়াদি সমর্থন ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
গ্রামে ভোগান্তি ও জন অসন্তোষ রুখতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং ফিরেছে রাজধানীতে। বর্তমানে ঢাকা জোনে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং...
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর