নতুন শিক্ষাক্রম: যেভাবে হবে শিক্ষার্থীদের মূল্যায়ন

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৫৬ পিএম

নতুন শিক্ষাক্রমে শ্রেণি উপস্থিতি ৭০ ভাগ না হলে কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। সেইসঙ্গে তিনটি বিষয়ের মূল্যায়ন যদি ৬ষ্ঠ স্তরের বিকাশমান পর্যায়ে থাকে তাহলে তাকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। সে পরবর্তী শ্রেণিতে উঠতে পারবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় এ প্রস্তাব করা হয়েছে।     

চলতি বছর থেকে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে ক্লাস চলছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতি।

তবে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় বলা হয়েছে, ৭ স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক। এর মধ্যে অনন্য হচ্ছে সবচেয়ে ভাল ফল। আর বিকাশমান এবং প্রারম্ভিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায়। 

এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘প্রশ্নপত্রের প্যাটার্ন এখানে যেভাবে প্রস্তাব করা হয়েছে, সেগুলো এক্সপেরিয়েন্স শেয়ার লার্নিং ক্যাটাগরিতে যেভাবে আমাদের পাঠ্য পুস্তকগুলো সাজানো সেভাবে করেই হবে।’ 

কোনো শিক্ষার্থীর যদি তিনটি বিষয়ে বিকাশমান স্তরে ফলাফল থাকে তাহলে তাকে ফেল হিসেবে গণ্য করা হবে। সে পরবর্তী শ্রেণিতে উঠতে পারবে না। এসএসসির ক্ষেত্রে কেউ যদি দুই বিষয়ে ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু পরবর্তী বছর তাকে এই দুই বিষয়ের পরীক্ষা দিতে হবে। 

অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘সিডিআরসিসি কমিটির অনুমোদন হয়েছে, এখন মন্ত্রনালয়ের এনসিটিবির সভায় এটা অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।’ 

এদিকে শিক্ষা গবেষকরা বলছেন, মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত না হওয়ায় এখনও ধোঁয়াশায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘এখনো যেহতু কারিকুলামটার মধ্যে আমরা মূল্যায়নটাকে চূড়ান্ত করতে পারিনি, না করেই আমরা কারিকুলামটা চালু করে দিয়েছি। যার কারনে এই সমস্যাগুলো হচ্ছে।’ 

শিক্ষকরা বলছেন, বিষয়গুলো পুরোপুরি পরিস্কার না হওয়ায় মূল্যায়ন নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া জরুরি।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, ‘শিক্ষকদের একটা ওয়ার্কশপ হোক, নতুন বিষয়গুলো সম্বন্ধে তাদের একটি ওয়াকিবহাল করা দরকার। এটাকে আমি প্রশিক্ষনই বলব। এটার দরকার আছে।’ 

নতুন শিক্ষাক্রমে প্রতি বিষয়ে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে...
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর