৪৮তম থেকে বছরে একটি বিসিএস শেষের পরিকল্পনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ এএম

৪৮তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। কমিশন বলছে, বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করা, তিন স্তরের মৌখিক পরীক্ষা চালু করাসহ নানা উদ্যোগ নিচ্ছে কমিশন।

প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে দীর্ঘসূত্রতাসহ নানা অভিযোগ ছিল পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কমিশনেও আসে পরিবর্তন।

বিসিএসের দীর্ঘসূত্রতা কমানো, নতুন চাকরির বিজ্ঞাপন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান করে আসছেন চাকরিপ্রার্থীরা।

প্রার্থীরা বলছেন, বিসিএসে যে দীর্ঘসূত্রতা আছে, সেটা বন্ধ হওয়া জরুরি। সেই সাথে যে পরীক্ষা নেওয়া হয় সেটির নম্বরপত্র প্রকাশ করতে হবে। এতে তাঁরা বুঝতে পারবে কীভাবে কে কত পেয়ে পাস করল, আর কেই বা পাস করতে পারল না বা কেন পারল না।

এ অবস্থায় প্রতিটি বিসিএসের জন্য আলাদা রোডম্যাপ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

পাবলিক সার্ভিস কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ‘যার যতটুকু মেধা আছে তা কাজে লাগিয়ে দেখতে হবে কীভাবে পাবলিক সার্ভিস কমিশনে দীর্ঘসূত্রিতা কমানো যায়। এরইমধ্যে অন্যান্য স্টেকহোল্ডার্সের সঙ্গে বসে এ উদ্দেশ্যে কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।’

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ৪৮তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর থেকে প্রত্যেক চাকরিপ্রার্থীর জন্য আলাদা ইউনিক আইডি চালু হবে। এই আইডি দিয়ে প্রার্থী একাধিকবার বিসিএসে অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে কমিটি করা হয়েছে।

এরই মধ্যে ৪৬তম প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। আর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে একযোগে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে।
তফসিল ঘোষণার পরও ছয় শতাধিক কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যাকে নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, শিক্ষা সংকট দূর করার চেয়ে বদলি-পদায়ন নিয়ে বেশি ব্যস্ত শিক্ষা...
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর