তফসিল ঘোষণার পরও কয়েক শ কর্মকর্তা বদলির অভিযোগ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

তফসিল ঘোষণার পরও ছয় শতাধিক কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যাকে নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, শিক্ষা সংকট দূর করার চেয়ে বদলি-পদায়ন নিয়ে বেশি ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়। এর পেছনে অবৈধ লেনদেনের অভিযোগও তুলেছেন তাঁরা। এসব বিষয়ে কোনো জবাবদিহিও নেই মন্ত্রণালয়ের।

সারাদেশে শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। এই প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বদলি করা যাবে না। অথচ তফসিল ঘোষণার দিন গভীর রাত পর্যন্ত পাঁচ শর বেশি কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নিয়মনীতির তোয়াক্কা না করে গত এক মাস ধরেই চলছে বদলি। অভিযোগ আছে, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগসাজশেই চলছে এই ‘বদলি বাণিজ্য’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘ওনারা নিয়ম ভেঙে এ কাজটা করছেন, বদলি করছেন। যে জায়গাগুলোতে পদায়ন হওয়া দরকার, সেগুলো হলো মাউশির ডিজি, এনসিটিবির চেয়ারম্যান। এসব জায়গায় না দিয়ে যেখানে ঘুষ বাণিজ্য আছে, প্রচুর টাকা লেনদেন হয়, সেই জায়গাগুলোতে দিচ্ছে।’

এখন পর্যন্ত সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আছে নানা অস্থিরতা। শিক্ষা গবেষকেরা বলছেন, এসব নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না থাকলেও মন্ত্রণালয় ব্যস্ত বদলি নিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘অটো প্রমোশন দিয়ে ফেলেছে, সময়মতো বই পায়নি। তারপর আমরা দেখেছি শিক্ষাপ্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ ছিল। শিক্ষা ক্ষেত্রে আমি যদি বলি, সরকারের সফলতা তো দূরের কথা, বরং চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

বদলি-পদায়ন গুরুত্ব পেলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ও এনসিটিবির চেয়ারম্যান পদ দীর্ঘ দিন ধরে ফাঁকা। এসব বিষয়ে জানতে শিক্ষা উপদেষ্টাকে বারবার ফোন করেও সাড়া মেলেনি।

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা। গত বছরের তুলনায় গড় পাসের হার ছয় শতাংশ কমে হয়েছে ৬২ দশমিক দুই পাঁচ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর