আন্দোলনের মুখে রাবির আওয়ামীপন্থী ৬ ডিনের পদত্যাগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে ডিনের দায়িত্ব পালনে অপারগতার কথা লিখিতভাবে জানিয়েছেন তাঁরা।  

আজ সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে গিয়ে তাঁর সাথে দেখা করে দায়িত্বনপালনে অপারগতার কথা জানান ছয় অনুষদের ছয় ডিন। তাঁরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, আইন অনুষদের আবু নাসের ওয়াহিদ,  বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের এ এস এম কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক, ভূ -বিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।

ডিনদের পদত্যাগের বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহও জানিয়েছেন যে, তিনিসহ ৬ ডিন পদত্যাগ করেছেন।

এর আগে সকাল থেকে ছয় অনুষদের ডিনদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাঁদেরকে অব্যাহতির দাবিতে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাঁরা ৬ ডিনের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর