মাধ্যমিকের ২৮ ভাগ পাঠ্যবই এখনও ছাপাই হয়নি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

মাধ্যমিক পর্যায়ের ২৮ শতাংশ পাঠ্যবই এখনও ছাপানো শেষ হয়নি। এছাড়া ছাপানো বইয়ের মধ্যে ৫০ শতাংশ এখনও উপজেলা পর্যায়ে পৌঁছায়নি। ফলে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা সব বই পাচ্ছে না; পূর্ণাঙ্গ সেট পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গাফিলতি এবং সক্ষমতার অতিরিক্ত কাজ জালিয়াতির মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে দেওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ‘সোহাগী প্রিন্টার্স’ ৯ম শ্রেণির ১১ লাখ ৯২ হাজার বই ছাপানোর কাজ পেয়েছে। দরপত্রে ৬টি শিট মেশিন দেখানোর দাবি করলেও বাস্তবে তাদের রয়েছে মাত্র একটি শিট ও একটি গজ মেশিন। এমনকি প্রতিষ্ঠানটির দেওয়া ঠিকানায় কোনো ছাপাখানার অস্তিত্বও পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমার আরেকটি ইউনিট আছে। আর একটি মেশিন পরিবর্তন করে গজ মেশিন নিচ্ছি।’

শিক্ষা গবেষকদের মতে, এ রকম বেশ কিছু প্রতিষ্ঠান সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি কাজ নিয়েছে। ভুয়া ঠিকানা ব্যবহার করেও কাজ পাওয়ার ঘটনা ঘটেছে। দরপত্রের দায়িত্বে থাকা এনসিটিবির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এমন অনিয়ম সম্ভব নয় বলে তাঁরা মনে করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘দুর্নীতির শিকড় এত গভীরে যে, এখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি, যন্ত্রের পেছনের মানুষগুলো যদি সৎ না হয়, তবে কোনো প্রক্রিয়াই সঠিকভাবে কাজ করবে না।’

এ বছর মাধ্যমিকের ২১ কোটি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে ৭২ শতাংশ বই ছাপানোর কাজ শেষ হলেও উপজেলা পর্যায়ে পৌঁছেছে মাত্র অর্ধেক। ফলে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মুদ্রণ মালিকরা।

মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘প্রথমত, সক্ষমতার বাইরে কাজ দেওয়া হয়েছে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠানও কাজ পেয়েছে। দ্বিতীয়ত, মাধ্যমিক স্তরে প্রাথমিকের চেয়ে কাগজ, ছাপা ও বাঁধাইয়ের কাজ অনেক বেশি। এসব সমন্বয় না করায় দেরি হচ্ছে।’

এদিকে এনসিটিবি দাবি করছে, অনিয়মের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থাটির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, ‘যে কয়টি প্রেসের বিরুদ্ধে আমরা অভিযোগ পাব, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, দেশে শতাধিক পেপার মিল থাকলেও এনসিটিবি মাত্র পাঁচটি মিলকে অনুমোদন দিয়েছে। কাগজের এই সিন্ডিকেট বাণিজ্যের কারণেও মাধ্যমিকে বই ছাপাতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর