নকলের রঙ বদলেছে, আমাদেরও বদলাতে হবে: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল যেমন কালার (রঙ) পরিবর্তন করছে, আমাদেরকেও আইনগতভাবে কালার পরির্তন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কপোররেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শিক্ষা মন্ত্রী এ কথা বলেন। 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

পরীক্ষায় নকল যেমন কালার (রঙ) পরিবর্তন করছে, আমাদেরকেও আইনগতভাবে কালার পরির্তন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কপোররেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শিক্ষা মন্ত্রী এ কথা বলেন। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল শব্দটি আপাদত নেই। নকল মূলত উঠে গিয়েছে। আমি নকলের দাফন করেছি, নকলের চল্লিশা খেয়েই মন্ত্রনালয় থেকে বিদায় নিয়েছি। নকলের কিছুটা মডেল পরিবর্তন হয়েছে। নকলের বিষয়ে কেবিনেটে উত্থাপন করেছি। সংসদের মাধ্যমে আইন পাস হবে। নকল যেমন কালার পরিবর্তন করছে, আমাদেরও কালার পরির্তন করতে হবে আইনগতভাবে। এখন আর কাগজ দিয়ে নকল হয় না, ডিজিটাল মাধ্যম এআই উত্তর দিয়ে দিচ্ছে।’ 
‎
এর আগে ‎এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী। 

‎মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল মাধ্যমবক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 
‎
এ সময় ‎মন্ত্রী শিক্ষার্থীদের সহযোগীতা করার জন্য শিক্ষকদের আহ্বান জানান। আগামীতে সুন্দর পরিবেশে যাতে পরীক্ষা হয় সে দিকে নজর রাখারও পরামর্শ দেন তিনি।

শিক্ষকদের অবসর ভাতা কল্যান ট্রাষ্ট নিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট ২০২২ সাল থেকে পাচ্ছেন না। শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। এই বিশাল অংকের টাকা আসতে সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঠামোগত যে পরিবর্তন করা দরকার এরই মধ্যে তা করা হয়েছে। বিএনপি সরকারের সময়ে শিক্ষকদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিগত ১৭ বছরে এক টাকাও আর বাড়েনি।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখরা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলি সব এখন এনটিআরসিতে নিয়ে আসা হয়েছে।’

এর আগে সকাল ১০টায় বরিশালের সকল দপ্তরের প্রশাসনের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। 

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
ভাবুন তো—‘ফুললি ফান্ডেড’ বৃত্তিতে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সব প্রস্তুতি আপনার শেষ, বিমানের টিকিটও হয়তো কেটে ফেলেছেন! কিন্তু হঠাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এ কী! এত বড় প্রতারণা!...
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর