প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার ঢাকায় সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।’

ড. মিলন আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।’

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। বেলা ৩টায় প্রকাশিত এ ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল...
কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে...
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর