নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত স্কাউটস দিবস

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এই থিম নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬। দিনটিতে কাকরাইলের জাতীয় সদর দফতরে সকাল ৮টায় কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অর্ন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক। স্কাউট পতাকা উত্তোলন করেন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল।

অনুষ্ঠানের বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক বলেন, ‘সুন্দর বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের বিকল্প নেই। স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। ছাত্র-ছাত্রীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে স্কাউটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।’

উদযাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, ইউনিট লিডার এবং বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটরা।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্কাউট ভবন, আঞ্চলিক স্কাউটস, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, গাছ লাগানো ও পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টারী প্রদর্শন, বেতার ও ইলেকট্রনিক মিডিয়ায় টক শো এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা। সেই সাথে স্কাউটিংয়ের গুরুত্ব ছড়িয়ে দেওয়া এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত...
আগামী শিক্ষাবর্ষেও পুরোনো পদ্ধতিতে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবারও লটারির মাধ্যমেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
এ বছর প্রায় ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর