নেদারল্যান্ডসে বিনা খরচে মাস্টার্স ও শর্ট কোর্স, আবেদন ২২ এপ্রিল পর্যন্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

বিদেশে উচ্চশিক্ষা এখন আর শুধু স্বপ্ন নয়, তরুণদের কাছে এটা সুযোগ। আর যারা বিনা খরচে বিদেশে পড়াশোনার করতে চাচ্ছেন, তাদের জন্য বড় একটি সুযোগ নিয়ে এসেছে নেদারল্যান্ডস সরকার। অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি) নামে এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিনা মূল্যে স্নাতকোত্তর ও বিভিন্ন শর্ট কোর্সে পড়াশোনা করতে পারবেন। 

কী এই অরেঞ্জ নলেজ প্রোগ্রাম?

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম হলো নেদারল্যান্ডস সরকারের একটি আন্তর্জাতিক স্কলারশিপ উদ্যোগ। এটি পরিচালনা ও অর্থায়ন করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা। সেই সাথে তাদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পান। এখানে প্রায় এক হাজারেরও বেশি কোর্স রয়েছে। যার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং বিভিন্ন শর্ট কোর্স অন্তর্ভুক্ত।

কোন ধরনের কোর্সে সুযোগ মিলবে?

এই স্কলারশিপের আওতায় দুই ধরনের প্রোগ্রাম রয়েছে। মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রাম। সেটি সাধারণত ১২ মাস মেয়াদি। এখানে নির্দিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। আর শর্ট কোর্স থাকছে ২ মাস, ৬ মাস বা ১২ মাস মেয়াদি। এখানে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। যেখানে থাকছে কর্মজীবনের জন্য বিশেষায়িত শিক্ষা।

কী কী সুবিধা পাওয়া যাবে?

এই স্কলারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি প্রায় সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয়। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে সম্পূর্ণ টিউশন ফি, ভিসা খরচ, যাতায়াত বা ভ্রমণ খরচ এবং স্বাস্থ্যবিমা। অর্থাৎ পড়াশোনার মূল খরচের বড় অংশই এই স্কলারশিপ বহন করবে।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন, আবেদনকারীকে ওকেপি প্রোগ্রামে অন্তর্ভুক্ত দেশের নাগরিক হতে হবে। বৈধ পাসপোর্ট থাকতে হবে। পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ) সক্রিয় থাকতে হবে। ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৪০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় আছেন।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। যেমন, বৈধ পাসপোর্ট, পূর্ববর্তী শিক্ষাগত সনদ ও মার্কশিট, দুইটি রেফারেন্স লেটার, ব্যক্তিগত বিবৃতি, ইংরেজি ভাষার দক্ষতার সনদ, জীবনবৃত্তান্ত এবং গবেষণা প্রস্তাব (যদি প্রয়োজন হয়)। এই নথিগুলো সঠিকভাবে প্রস্তুত করা আবেদন গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবেদন করার নিয়ম

আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। প্রথমে শিক্ষার্থীকে পছন্দের কোর্স নির্বাচন করতে হবে। এরপর সেই কোর্সটি যে বিশ্ববিদ্যালয় অফার করছে, সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এরপর অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন পদ্ধতি থাকতে পারে, তাই নির্দেশনা ভালোভাবে অনুসরণ করা জরুরি।

কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ?

এই স্কলারশিপের মাধ্যমে নেদারল্যান্ডসের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী পরিচিত।

কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ?

বিশ্বজুড়ে উচ্চশিক্ষার খরচ দিন দিন বাড়ছে। অনেক শিক্ষার্থীর জন্য বিদেশে পড়াশোনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ওকেপি স্কলারশিপ অনেক বড় সুযোগ তৈরি করে।

এই প্রোগ্রামের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই পড়তে পারেন। আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়া যায়। ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ বাড়ে।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সম্ভাবনা। যারা বিদেশে মাস্টার্স বা শর্ট কোর্স করতে চান। কিন্তু অর্থনৈতিক কারণে পারেন না। তাদের জন্য এটি একটি বড় সহায়তা হতে পারে।

বিশেষ করে যারা উন্নয়নমূলক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়ন। এই ধরনের বিষয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই স্কলারশিপ খুবই উপযোগী।

আবেদন শেষ তারিখ

আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল ২০২৬। এই সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেই প্রস্তুতি নেওয়া ভালো।

বিদেশে উচ্চশিক্ষা এখন শুধু স্বপ্ন নয়। বরং সঠিক তথ্য ও প্রস্তুতির মাধ্যমে বাস্তবতা হতে পারে। নেদারল্যান্ডস সরকারের অরেঞ্জ নলেজ প্রোগ্রাম সেই সুযোগই তৈরি করেছে। যারা নিজের ক্যারিয়ারে আন্তর্জাতিক মানের শিক্ষা যুক্ত করতে চান। তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সঠিকভাবে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং সময়মতো সাবমিট করলেই পাওয়া যেতে পারে এই সম্পূর্ণ বিনা মূল্যের উচ্চশিক্ষার সুযোগ।

বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে নিতে সরকার ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মাহ্দী আমিন। কেন্দ্র পরিবর্তন, পুনঃপরীক্ষার সুযোগ ও পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
এ বছর প্রায় ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই...
ভারী বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর