দেশে বিনামূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে এবার জার্মান ভাষা শেখার নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার মিরপুরের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (এমটিটিসি) চলতি বছরে মে-অক্টোবর সেশনের জন্য জার্মান ভাষার (এ১, এ২ ও বি১ লেভেল) প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে দক্ষ কর্মীদের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে নার্সিং, কেয়ারগিভিং, হসপিটালিটি ও টেকনিক্যাল খাতে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারিভাবে স্বল্প খরচে ভাষা শেখার সুযোগ তৈরি করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোর্সে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়সসীমা ধরা হয়েছে ১৭ থেকে ৪০ বছর। মোট আসন সংখ্যা ৪০টি। যেখানে নারী–পুরুষ উভয়ের জন্যই সুযোগ থাকবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ মে ২০২৬ পর্যন্ত। প্রথমে প্রার্থীকে ২০৩ টাকা ফি দিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত ওয়েবসাইট (employee.oep.gov.bd)–এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে এনরোলমেন্ট করতে হবে। কোর্সের মোট ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

ভর্তি পরীক্ষা ও ফলাফল

ভর্তিচ্ছুদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা ১০ মে সকাল ১০টায় এবং মৌখিক পরীক্ষা একই সময় ১১ মে অনুষ্ঠিত হবে। আর ফলাফল প্রকাশ করা হবে ঐ একই দিন ১১ মে। তাদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে মিলবে ফল। এছাড়াও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও নিশ্চিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১২ ও ১৩ মে’র মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।

ছয় মাসের প্রশিক্ষণ

এই কোর্সটি ছয় মাস মেয়াদি। আগামী ১৪ মে থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ক্লাস চলবে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ৯টা থেকে। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের সরকারি সনদ দেওয়া হবে। যা বিদেশে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে ভাষা দক্ষতা এখন অন্যতম প্রধান শর্ত। বিশেষ করে জার্মানির মতো দেশে কাজ পেতে গেলে জার্মান ভাষায় দক্ষতা না থাকলে সুযোগ পাওয়া কঠিন। এই প্রশিক্ষণের মাধ্যমে কম খরচে আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এতে করে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।

আবেদন বা ভর্তি সংক্রান্ত কোনো সমস্যায় মিরপুর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও।

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কিংবা সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর