১০ লাখ টাকার ভবনে অবসরভাতার অফিস, প্রাপ্য পাচ্ছেন না শিক্ষকরা

অবসরভাতা না পেয়ে ভোগান্তিতে শিক্ষকরা, অথচ ১ টাকার অফিস ছেড়ে ১০ লাখ টাকার ভাড়ায় নতুন অফিস নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এখন পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন জমা আছে আর কল্যাণ ট্রাস্টে আছে ৪০ হাজারের বেশি আবেদন। 

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৫২ পিএম

বছরের পর বছর ঘুরেও অবসরের টাকা পান না শিক্ষকেরা। অথচ এই টাকা দেয়ার দপ্তর অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট ১ টাকা ভাড়ার অফিস ছেড়ে ১০ লাখ টাকার অফিস নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।  

অবসর সুবিধাবোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অফিস ছিল নীলক্ষেতের ব্যানবেইজ ভবনের নিচ তলায়। প্রতিমাসে অফিস দুটির ভাড়া ছিল ১ টাকা করে। অথচ এই ভবন ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ১৩ তলায় নতুন অফিস নেয়া হয়। যার ভাড়া প্রতি মাসে ১০ লাখ টাকার মতো। অন্তবর্তীকালীন সরকারের সময় শিক্ষামন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। 

ইস্কাটনে অফিস নেয়ায় ব্যপক ভোগান্তিতে পড়তে হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের। কারণ এখানে গণপরিবহনে সরাসরি আসা যায় না। প্রাপ্য অবসরভাতা পেতে এত সময় লাগায় অসন্তোষ জানান ভুক্তভোগী শিক্ষকেরা। 

এখন পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন জমা আছে আর কল্যাণ ট্রাস্টে আছে ৪০ হাজারের বেশি আবেদন। ২০২১ সালের পর যারা অবসরে গেছেন তাদের কেউই পেনশনের টাকা পাচ্ছেন না। অথচ সেই শিক্ষকদের পাওনা টাকা থেকে প্রতিমাসে ১০ লাখ টাকা ভাড়া দেয়াকে অযৌক্তিক বিলাসিতা বলছেন শিক্ষা গবেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘শিক্ষকদের জমানো টাকা, শিক্ষকদের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয় করে এত টাকা ভাড়া দিয়ে অফিস নেয়ার কোনো যৌক্তিকতা দেখি না।’ 

কর্তৃপক্ষ বলছে, বোর্ড না থাকা এবং সফটওয়ার জটিলতার কারণে প্রাপ্য টাকা পাচ্ছেন না শিক্ষকরা। 

অবসর সুবিধা বোর্ডের উপ-পরিচালক অধাপক নাহিদা চৌধুরী বলেন, ‘আমাদের সফটওয়্যারটা কাজ করছে না। এর মাধ্যমে আমরা শিক্ষকদের মেসেজ দেই, জানাই সবকিছু।’ 

কল্যাণ ট্রাস্ট সদস্য সচিব অধ্যাপক হুমায়ন কবির সেখ বলেন, ‘দীর্ঘদিন বোর্ড না থাকার কারণে আমরা প্রসেসিং করতে পারছি না। এ জন্য দেরি হচ্ছে।’

আগের অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বসার পর্যাপ্ত জায়গা ছিল না বলে নতুন অফিস নেয়া হয়েছে, বলছে কর্তৃপক্ষ। 

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর