সিদ্ধেশ্বরী স্কুলে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

স্কুলের টাকা জমা রাখার নিয়ম ব্যাংকে। কিন্তু সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ৮ কোটি টাকার এফডিআর করেছে পিকে হালদারের ফাইন্যান্সিয়াল কোম্পানিতে। এছাড়া স্কুলটিতে তিন শিফট মিলিয়ে চলছে ৮৪টি অবৈধ শাখা। ৬৮ শিক্ষক নিয়োগে দুর্নীতি ও ২ কোটি টাকা আত্মসাতেরও প্রমাণ মিলেছে তদন্তে। অভিযুক্ত ২ শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা আধিদপ্তর।

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

স্কুলের টাকা জমা রাখার নিয়ম ব্যাংকে। কিন্তু সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ৮ কোটি টাকার এফডিআর করেছে পিকে হালদারের ফাইন্যান্সিয়াল কোম্পানিতে। এছাড়া স্কুলটিতে তিন শিফট মিলিয়ে চলছে ৮৪টি অবৈধ শাখা। ৬৮ শিক্ষক নিয়োগে দুর্নীতি ও ২ কোটি টাকা আত্মসাতেরও প্রমাণ মিলেছে তদন্তে। অভিযুক্ত ২ শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা আধিদপ্তর।

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ৪ হাজারের বেশি। শিক্ষক-কর্মকর্তা রয়েছে ১৬০ জন। বিগত আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠানটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

নিবন্ধন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে ৬৮ জন শিক্ষক। এছাড়া গত ১১ বছর ধরে উৎসব ভাতার নামে আত্মসাৎ হয়েছে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। পরিদর্শন ও নিরীক্ষা আধিদপ্তরের তদন্তে উঠে এসেছে সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক সাহাব উদ্দিন মোল্লার নাম।

পরিদর্শন ও নিরীক্ষা আধিদপ্তর পরিচালক এম. এম সহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিরীক্ষা কার্যক্রমে ওই স্কুলে বেশ কিছু আর্থিক এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে। এ নিয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’

প্রতিবেদন অনুযায়ী, স্কুল ফান্ডের ৫ কোটি ৭২ লাখ টাকা ফার্স্ট ফাইন্যান্স কোম্পানিতে, ২ কোটি ১২ লাখ টাকা পিপলস লিজিং কোম্পানিতে, এবং জিপিএস ফাইন্যান্স কোম্পানিতে সাড়ে ৪ লাখ টাকা এফডিআর করা হয়েছে। গাছ কাটায় ৩৩ হাজার টাকা, পোস্টার ও লিফলেট ছাপা বাবদ ৭০ হাজার টাকা, পত্রিকার বিজ্ঞাপন বাবদ ৩ লাখ টাকার ভুয়া বিল ভাউচারে তুলে নেয়া হয়েছে।  

এসব অনিয়মের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো সদুত্তর নেই।  

এ বিষয়ে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন মোল্লা বলেন, ‘অনিয়মের কোনোকিছু দেখি নাই। তবে অনিয়মনের কিছু অভিযোগ আছে, এগুলোর জবাব দিবো আমরা। যদি এগুলো প্রমাণিত হয় তারপরে তো দোষী হবো।’

শিক্ষা গবেষকেরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ঠেকাতে না পারলে শিক্ষার মানোন্নয়ন হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘প্রমাণ আছে, তাহলে প্রমাণের ওপর ভিত্তি করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযুক্তদের শোকজ করা, তাদের মাধ্যমে দুর্নীতির টাকাগুলো নিয়ে এসে কোষাগারে জমা করা– এরকম অসংখ্য নিয়ম-কানুন আছে। এগুলো করা গেলে দুর্নীতি কিছুটা কমে আসবে।’

২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
আগামী শিক্ষাবর্ষেও পুরোনো পদ্ধতিতে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবারও লটারির মাধ্যমেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা।
মেলায় যুক্তরাজ্য থেকে ক্যান্টারবেরি ক্রাইসচার্চ বিশ্ববিদ্যালয়, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, হার্টপুরী বিশ্ববিদ্যালয় ও কলেজ, রিজেন্ট কলেজ লন্ডন অংশগ্রহণ করবেন। ইউরোপের হাঙ্গেরি থেকে থাকবেন পেক্স...
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঘিরে রাজধানীতে বাড়ছে কোচিং বাণিজ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ভর্তি ফি হিসেবে ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনলাইনেও রয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর