নতুন বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয়নি, যথাসময়ে পাওয়ায় অনিশ্চয়তা   

এনসিটিবির পাঠ্যবই ছাপানোর দরপত্র এখনো শুরু হয়নি। প্রায় ৩০ কোটি বই ছাপানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:১১ পিএম

সরকার দায়িত্ব নিয়েই নভেম্বরের মধ্যে পাঠ্যবই ছাপানোর ঘোষণা দেয়। আগামী বছর ছাপানো হবে ৩০ কোটি ৭১ লাখ বই। বাজেট ১ হাজার ৬০০ কোটি টাকা। অথচ এখনো দরপত্র প্রক্রিয়াই শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এর সঙ্গে গত বছরের প্রাথমিকের বই ছাপানোর ২৪ কোটি টাকার বিল নিয়ে জটিলতা রয়েছে। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থায় দ্রুত ছাপানো শুরু না হলে বছরের শুরুতে বই পাওয়া কঠিন হবে

মুদ্রণ মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন জানান, গতবার বই ছাপানোতে কাগজের ফর্মা প্রতি খরচ বেশি হয়েছে। সেই বিল এখনো দেওয়া হয়নি। ফলে কাজ শুরু করার সংকট রয়েছে। 
  
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, এ মাসেই দরপত্রের প্রক্রিয়া শুরু হবে। আগস্টের মধ্যে শুরু হবে বই ছাপানো। বিল সংক্রান্ত জটিলতা শিগগিরই সমাধান হবে। 

পাঠ্যবইয়ের টেক্সট পরিমার্জনের কাজ চলছে। এ মাসেই পাণ্ডুলিপি চূড়ান্ত হবে বলেও জানায় এনসিটিবি।

 

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর