ক্রাইসিস কমিউনিকেশন গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ৪ বাংলাদেশি গবেষক

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:৩৭ এএম

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারি খাতের কমিউনিকেশন ক্রাইসিস নিয়ে গবেষণার জন্য চারজন বাংলাদেশি কমিউনিকেশন গবেষক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

আন্তর্জাতিক যোগাযোগ গবেষকদের অন্যতম শীর্ষ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের ৭৬তম বার্ষিক সম্মেলনে সম্প্রতি এই পুরস্কার প্রদান করা হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রতিবছর প্রায় ৩৪০০ জন কমিউনিকেশন গবেষক অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত গবেষকরা হলেন—যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা উইলমিংটনে কমিউনিকেশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমা আখতার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরায় পিএইচডি গবেষক মো. সাঈদ আল-জামান; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার পিএইচডি গবেষক এ কে এম জামির উদ্দিন।

গবেষকরা “সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন: এ কেস স্টাডি অব বাংলাদেশ এয়ার ফোর্স জেট ক্র্যাশ” শীর্ষক গবেষণার জন্য এই স্বীকৃতি পান। এটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (ICA) থেকে Top Paper Award অর্জন করে।

গবেষণায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনার পর বাংলাদেশ সরকারের সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন এবং জাতীয় গণমাধ্যম কীভাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগ করেছে তা বিশ্লেষণ করা হয়। সংকটকালীন যোগাযোগের গতিবিধি বোঝার জন্য গবেষকরা সরকারি প্রেস বিজ্ঞপ্তি এবং দেশের প্রধান সংবাদপত্রগুলোতে প্রকাশিত ৫০০-এর বেশি প্রতিবেদন বিশ্লেষণ করেন।

গবেষণার লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটের দেশগুলোতে উচ্চঝুঁকিপূর্ণ সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থাপনার জন্য একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করা। ফলাফলের ভিত্তিতে গবেষকরা “কেয়ার-সেন্টার্ড গভর্নমেন্ট ক্রাইসিস কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক” নামে একটি কাঠামো প্রস্তাব করেন, যেখানে সহমর্মিতা, মানবিকতা, নৈতিক জবাবদিহিতা এবং দ্রুত ও সঠিক তথ্য বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণা দলের সদস্য ড. খাইরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটের অনেক দেশে সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দ্বারা গভীরভাবে প্রভাবিত। ইতিহাসগতভাবে সরকারের প্রতি অবিশ্বাস, দুর্বল গণতান্ত্রিক চর্চা এবং স্থানীয় সাংস্কৃতিক প্রত্যাশা সংকটকালে সরকার, গণমাধ্যম ও জনগণের পারস্পরিক যোগাযোগকে প্রভাবিত করে।

তিনি আরও বলেন, সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন শুধুমাত্র তথ্য প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বচ্ছ এবং মানবিকতাভিত্তিক যোগাযোগ জনআস্থা বৃদ্ধি, সরকার–গণমাধ্যম সম্পর্ক উন্নয়ন এবং সংকটকালে প্রাতিষ্ঠানিক বৈধতা শক্তিশালী করতে সহায়তা করতে পারে।

গবেষক দল আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই কাঠামো নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং যোগাযোগ পেশাজীবীদের জন্য উন্নয়নশীল দেশসহ অনুরূপ চ্যালেঞ্জপূর্ণ প্রেক্ষাপটে সরকারি খাতে ক্রাইসিস কমিউনিকেশন কৌশল উন্নত করতে কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার গবেষণায় ভেন্টিলেটর, স্মার্ট হুইলচেয়ারসহ নানা প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কিন্তু ইকো সিস্টেমের অভাব এবং টেকনোলজি ট্রান্সফার বিভাগ না থাকায় এসবের...
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
মাত্র ৯ বছর ৯ মাস বয়সেই অসাধারণ গাণিতিক প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছে আব্দুল্লাহ আল আমিন। দারিদ্র্য ও অপুষ্টির মধ্যে বেড়ে ওঠা এই শিশুটি তার ব্যতিক্রমী মেধার জন্য অনেকের কাছ থেকেই ‘গণিত বিস্ময়’...
গত দুই সপ্তাহের গ্যাস সংকটে তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় উৎপাদন সক্ষমতা কমেছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এ সংকটে অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়েছে শিল্প মালিকদের। 
আগামী শিক্ষাবর্ষেও পুরোনো পদ্ধতিতে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবারও লটারির মাধ্যমেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা।
গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ছুটির সাথে সমন্বয় করে বিভিন্ন কারখানায় তিন থেকে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ছয় শতাধিক কারখানায় শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।...
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর