মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: তারেক রহমান

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

মেয়েদের অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বৃত্তিও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরও ছোটবেলা থেকে মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। 

‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান এবং দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান। 

৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ নিয়ে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরে, শিশুদের প্রতিভা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। 

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। সরকার শিক্ষায় দিচ্ছে বিশেষ গুরুত্ব। 

তারেক রহমান বলেন, আমরা আমাদের সরল শিশুদের ভেতরে সামাজিক মূল্যবোধগুলো আস্তে আস্তে দেখব। যদি একটি মানিবক বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হয়, অবশ্যই এই কোমলমতি শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।   

সরকার প্রধান জানান, মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নেওয়া হচ্ছে কর্মমূখি শিক্ষার উদ্যোগ। 

তারেক রহমান বলেন, পড়ালেখার সুযোগ আরও অবারিত করার জন্য আমরা মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেসকল মেয়েরা উচ্চশিক্ষায় ভালো ফলাফল করবে আমরা তাদের বৃত্তিও দেব।  

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার এসএসসিতে। প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিক্ষার্থীই ফেল করেছে। জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি। আর দেশের ৩১২টি স্কুল-মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর