দেশের কারিগরি শিক্ষায় কাজ করতে এলআরএনকে মাহাদি আমিনের আহ্বান

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। 

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলআরএন-এর সাথে শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিক ও কার্যকর করা নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহবান জানান। 

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহাদি আমিন বলেন, তারেক রহমানের সরকার চাইছে, কারগরী শিক্ষাকে আরো ঢেলে সাজিয়ে গণমুখী করে তুলতে। এক্ষেত্রে অনেকটা অকার্যকর টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে বেসরকারী পর্যায়ে ছেড়ে দিয়ে সরকারের সহায়তায় শিক্ষা বিস্তার করতে। 

এসময় শিক্ষার্থীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও বিদেশী ভাষার উপর দখল বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা। 

বৈঠকের শুরুতে এলআরএন-এর প্রধান নির্বাহী ব্রিটিশ নাগরিক ড. জুহাইব তারিক এলআরএন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন এলআরএন বাংলাদেশ প্রধান শোয়েব চৌধুরী, প্রতিষ্ঠানটির বিজনেজ ভেপলভমেন্ট ম্যানেজার ভানভীর এইচ রোমেন এবং অপারেশন ম্যানেজার মো আকতার হোসেন হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর