ফেসবুকে কয়েকটি নতুন স্থিরচিত্র প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই পোস্টে সবাইকে তিনি ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটি ফেসবুক থেকে নেওয়া
সামাজিক যোগাযোগমাধ্য বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
নুসরাত ফারিয়া অবশ্য স্থিরচিত্র প্রকাশ করেননি, তবে ভালোবাসা দিবসে ভক্তদের দিয়েছেন বিশেষ বার্তা। লিখেছেন, ‘এই বছর আমি আমার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাব না। বরং আমি চাই আপনারা সবাই প্রতিদিন আপনার সঙ্গীর পাশে দাঁড়ান। গোলাপ নয়, তার পরিবর্তে প্রতিদিন তাঁকে সম্মান দিন। প্রেমে পড়ার জন্য নিজেকে অত্যাচার করবেন না, বরং নিশ্চিত করুন যে আপনি নিজেকে ভালোবাসেন। মনে রাখবেন, আপনি বিশেষ।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
বসন্তের প্রথম দিনে ভালোবাসার রং ছড়িয়েছেন তারকাদম্পতি মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন। বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে তাঁরা লিখেছেন, ‘প্রেমে পড়েছি। না, প্রেমে উড়ছি।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
সামাজিকমাধ্যমে এই স্থিরচিত্রটি প্রকাশ করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘শুভ ভালোবাসা দিবস, যদিও আমাদের ভালোবাসা উদযাপনের জন্য কোনো দিবসের প্রয়োজন নেই।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল প্রকাশ করেছেন ‘খোঁজ—দ্য সার্চ’খ্যাত চিত্রনায়িকা বর্ষা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বসন্ত বাতাসে সইগো’। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
স্বামী ও কন্যাকে নিয়ে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বর্তমানে কক্সবাজারে। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক একটি স্থিরচিত্র প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ভালোবাসা ও রঙের মৌসুম।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
স্ত্রী গায়িকা এলিটা করিমকে উল্লেখ করে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘যেখানে আমার বসন্ত আর ভালোবাসা একসাথে মিলেমেশে যায়।’ এদিকে, এলিটা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
সবাইকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়িকা জাহরা মিতু লিখেছেন, ‘বিকশিত প্রীতিকুসুম হে.../ আনন্দ বসন্ত সমাগমে।’ ছবিটি ফেসবুক থেকে নেওয়া
ফাল্গুনের আমেজে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। ছবি: ফেসবুক থেকে নেওয়া