ডিবি কার্যালয়ে তিশা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম

গত কয়েকদিনে সোশ্যাল মাধ্যমে আলোচনা-সমালোচনায় আছে অভিনেত্রী তানজিন তিশা। ঘটনার সূত্রপাত ঘুমের ওষুধ খেয়ে তাঁর হাসপাতালে ভর্তি হওয়া। গত বুধবার (১৫ নভেম্বর) রাতে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিশা, পরে হাসপাতাল থেকে ছাড়া পান। 

এই অভিনেত্রী ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বাসায় ফিরে দীর্ঘ এক পোস্টে তিনি এই ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন। এমনকি দেশের একটি বেসরকারি টেলিভিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ প্রসঙ্গে ক্ষমাও চান তিনি।

এত সব ঘটনার পর এবার এই অভিনেত্রী হাজির হলেন ডিবি কার্যালয়ে। 

জানা ‍যায়, আজ বিকেলে তানজিন তিশা ঢাকার মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে তিশা ডিবি কার্যালয়ে গেছেন। বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত ডিবির কার্যালয়ে অবস্থান করেন তিনি। জানা গেছে, ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে তিশা ডিবি কার্যালয়ে গেছেন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা কথা চাউর হয়েছিল। নাট্যাঙ্গনে গুঞ্জন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন!

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর