বলিউড সিনেমার ক্লিপ দিয়ে আমেরিকাকে ইরানের খোঁচা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

ইরান ও আমেরিকার উত্তেজনা এবার ইন্টারনেটে ‘মিম যুদ্ধে’ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রকে উপহাস করতে শুরু করেছে ইরানের কূটনৈতিক মিশনগুলো।

ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট সম্প্রতি ২০০৭ সালের বলিউডের কমেডি সিনেমা ‘ধামাল’-এর একটি দৃশ্য শেয়ার করেছে। এতে অভিনেতা রিতেশ দেশমুখকে ধাওয়া করা ব্যক্তিদের হাত থেকে বাঁচতে দেয়ালহীন একটি ঘরের দরজার পেছনে লুকানোর চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে রিতেশকে ‘যুক্তরাষ্ট্র’ এবং ধাওয়াকারীদের ‘ইরান’ হিসেবে চিত্রিত করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে কনস্যুলেট লিখেছে, ‘ভারতীয় মিম সর্বকালের সেরা’।

এর আগে ইরানি কনস্যুলেট তাদের মিসাইল বোটের শক্তি প্রদর্শন করতে গিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের একটি বিখ্যাত সংলাপ ব্যবহার করে। তারা লেখে, ‘ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী শেষ। কুপোকাত হওয়ার পর তাঁরা বুঝতে পারবেন। এটি তো কেবল ট্রেলার, এখনো পুরো সিনেমা বাকি।’

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাসও ট্রাম্পকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানের বিভিন্ন মিশন এভাবেই মিম ও উপহাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অবাধ্যতা এবং রণকৌশলগত বার্তা দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর