‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

‘পাঠান’র পর আসছে ‘জওয়ান’ ঝড়। যেখানে গা ভাসিয়েছেন বাংলাদেশিরাও। আর এবার এই ধাক্কাটা আরও বেশি লাগবে কারণ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এর কারণে বাংলাদেশি একটি গ্রুপ বুকিং দিয়েছে পুরো একটি প্রেক্ষাগৃহের একটি শো। 
‘জওয়ান’- এর প্রথম শো দেখতে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বুকিং দিয়েছে তারা। ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ থেকে এই বুকিং করা হয়েছে। 

খবরটি নিশ্চিত করেছেন যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু।

শোটি বুকিংয়ের সময়ে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সঙ্গে গ্রুপের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়াতিনি বলেন, “আমরা ‘জওয়ান’ সিনেমার প্রতিদিন ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।”

গ্রুপের এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী বলেন, ‘এই প্রথম বাংলাদেশি শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করল। এর মাধ্যমে আমরা প্রিয় নায়ককে বার্তা দিতে চাই যে, বাংলাদেশে তার কত ভক্ত আছে।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর