প্লাস্টিক সার্জারি নাকি অন্যকিছু, চেহারা নিয়ে মুখ খুললেন অ্যামি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

সাল ২০১২। 'এক দিওয়ানা থা'-র হাত ধরে বলিউডে পা রাখেন অ্যামি জ্যাকসন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। কাজ করে প্রশংসিত হয়েছেন পরের বেশ কিছু প্রজেক্টে।

অন্যদিকে, এই শিল্পীর সৌন্দর্য এতদিন হাজারও ভক্তকে মুগ্ধ করেছে। অথচ সম্প্রতি তাঁর ছবি দেখে অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন সার্জারি করিয়ে নিজের চেহারা বদলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অ্যামির চেহারা বদল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে আবার তাঁকে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে অ্যামি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’

গত সপ্তাহে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী অ্যামি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনও নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রল করার অধিকার তাদের আছে।’

কিলিয়ান মারফির সঙ্গে তুলনা নিয়ে অভিনেত্রী বললেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’

প্রথম ছবির পর বলিউয়ের ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’তে দেখা যায় এমিকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর