১৭ বছরে বাড়ি ছাড়েন, ব্যর্থতা-অবসাদে ছ’মাস ‘বন্দি’ রাখেন নিজেকে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

গত ২৪ সেপ্টেম্বর ভারতের আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে বিয়ে হলো অভিনেত্রী পরিণীতির। এতে আড়ম্বরও ছিল তাক লাগানোর মতো। বর্তমানে বলিউডে উপার্জনের নিরিখে প্রথম সারিতে থাকা অভিনেত্রীদের মধ্যে পরিণীতি অন্যতম। কিন্তু প্রাথমিকভাবে অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়তে চাননি তিনি।

বোন প্রিয়াঙ্কা অভিনয়জগতের সঙ্গে যুক্ত হলেও তার লক্ষ্য ছিল ভিন্ন। সে কারণে ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। পড়াশোনার জন্য পাড়ি জমান লন্ডনে। 

১৯৮৮ সালের ২২ অক্টোবর মাসে হরিয়ানার অম্বালায় জন্ম পরিণীতির বরাবরই পড়াশোনায় বেশ ভালো। 
পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করার কারণে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলের কাছ থেকে পুরস্কারও পান পরিণীতি।

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলে ব্যবসা, অর্থনীতি এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তিনটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পরও সেখানে গানবাজনা নিয়েও পড়েন পরিণীতি। কলেজে পড়াকালীন সেখানকার ফুটবল ক্লাবের ম্যাচ চলাকালীন খাবার সরবরাহের দায়িত্বেও থাকতেন তিনি।

কিন্তু ২০০৯ সালে ব্রিটেনে অর্থনৈতিক মন্দার ফলে চাকরির আকাল দেখা যায়। ফলে সেখানে হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না পরিণীতি। বাধ্য হয়ে তাঁকে ফিরতে হয় মুম্বাইয়ে। এসেই যুক্ত হন খ্যাতনামা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে। জনসংযোগ পরামর্শদাতা (পাবলিক রিলেশন্স কনসালট্যান্ট) হিসেবে কাজ করা শুরু করেন পরিণীতি।

২০১০ সালেমুক্তিপ্রাপ্ত ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির প্রচারের দায়িত্বে ছিলেন পরিণীতি। সেই সময় অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। ভর্তি হন প্রশিক্ষণ কেন্দ্রে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় পরিণীতিকে। ২০১২ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশকজাদে’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান পরিণীতি। জাতীয় পুরস্কার বাগিয়ে নেন নায়িকা। 

বিয়ের মঞ্চে রাঘবের সঙ্গে পরীণীতি। ছবি: ইনস্টগ্রাম থেকে নেওয়া

তারপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসে তো ফাঁসে’র মতো ছবিতে বেশ কাটতি পান। এরপরই নিজেকে হারিয়ে ফেলেন। একের পর এক ফ্লপ ছবি। ২০১৪ সালের শেষ দিক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত পরিণীতির কেরিয়ারের সূর্য অস্তমিত হয়ে পড়ে বলে দাবি করেন অভিনেত্রী।

এক পুরনো সাক্ষাৎকারে পরিণীতি জানান, পর পর ছবি ব্যর্থ হওয়ার কারণে হতাশ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

পরিণীতি বলেন, ‘‘দেড় বছর আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। ‘দাওয়াত-এ-ইশক’ এবং ‘কিল দিল’ ছবি দু’টি ভাল চলেনি। পেশাগত দিক থেকে আমি ভেঙে পড়ছিলাম। আমার কাছে কোনও টাকা ছিল না। বাড়ি কেনার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করে ফেলেছিলাম। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যায়। অসুস্থও হয়ে পড়তাম বেশির ভাগ সময়। ছ’মাস কোনও মিডিয়ার সঙ্গে কথাও বলিনি আমি।’’

২০১৬ সাল থেকে পরিণীতি আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন বলে সাক্ষাৎকারে জানান। ‘মেরি প্যারি বিন্দু’ এবং ‘গোলমাল’ ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হন তিনি। এমনকি শরীরচর্চার দিকেও মনোনিবেশ করেন অভিনেত্রী।
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, কটাক্ষের শিকার হয়ে শরীরচর্চার মাধ্যমে ২৮ কেজি ওজন কমিয়েছিলেন অভিনেত্রী। ফিরেছেন নিজের ছন্দে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর