স্বামীর জন্য বাজলো পরিণীতির বিশেষ গান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

রোববার (২৪ সেপ্টেম্বর) আম আদমি পার্টির (আপ) সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে গাঁটছড়া বেঁধেছেন এই যুগল। গায়েহলুদ, মেহেন্দি থেকে নব্বই দশকের আদলে সঙ্গীতের অনুষ্ঠান—কোনও কিছুই বাদ যায়নি বিয়ের আয়োজনে। এমনকি বিয়ের আসরে পরিণীতির ওড়নায় খোদাইকৃত ছিল স্বামী রাঘবের নাম। এবার আরও এক ধাপ এগিয়ে। অনন্য উপায়ে ভালোবাসা প্রকাশ করলেন পরিণীতি। স্বামী রাঘবের জন্য একটি বিশেষ গান বেঁধেছিলেন তিনি, যা বাজানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, স্বামী রাঘবের জন্য একটি বিশেষ গান রেকর্ড করেছিলেন পরিণীতি। যেটি বাজানো হলো বিয়ের অনুষ্ঠানে। গানটি বরকে অত্যন্ত আবেগপ্রবণ করে তুলেছিল।

বিয়ে সেরে বর্তমানে দিল্লিতে শ্বশুরবাড়িতে ফিরেছেন পরিণীতি। জানা যায়, আপাতত রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। এছাড়া বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনও খামতি রাখতে চান না তাঁরা।

বিরাট-আনুশকা, দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের মতো একাধিক শহরে রিসেপশন পার্টির আয়োজন রাখছেন রাঘব ও পরিণীতি। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে সেই অনুষ্ঠান। সমাজমাধ্যমের পাতায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে একটি আমন্ত্রণপত্রও। তা থেকেই জানা যাচ্ছে, দিল্লিতে নয়, তাজ চণ্ডীগড়ে রিসেপশন লাঞ্চের আয়োজন রেখেছেন নবদম্পতি। যদিও এই আমন্ত্রণপত্রের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এছাড়া মুম্বাইয়েও থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন পরিণীতি। এরপর ‘ইশাকজাদে’, ‘হাসি তো ফাসি’, ‘গোলমাল ৩’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর